• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় উপজেলা আ’লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত!

মে 18, 2019

 

মনির মোল্যা :   পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে শনিবার (১৮ মে) কাম কমিউনিটি মাল্টিপারপাস হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষিবিদ শাহদাব আকবার চৌধুরী লাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন। দোয়া পরিচালনা করেন পুরুরা মাদ্রাসার মোহতামিম মাওলানা জহুরুল হক।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন গিয়াস, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, আওয়ামী স্বাংস্কৃতিক ফোরাম (আসাফো)র কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সেলিম মোল্যা, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সাংগঠণিক সম্পাদক মামুন মিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন, শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.