
রাজিউল হাসান পলাশ : বিশ্ব মা দিবসে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ মা দিবস পালন করছে। সারা জাতি যেদিন মায়ের প্রতি ভালবাসা প্রকাশে ব্যস্ত কেউ ফেসবুকে কেউ টুইটারে কেউ ফোন করে কেউবা আবার সরাসরি মাকে জানাচ্ছে তাদের ভালবাসা। সেই মা দিবসে ধামরাইয়ে মাদকসেবী ছেলের হাতে মা খুন।
রবিবার (১২ মে) সন্ধ্যায় (ইফতারের সময়) ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামে মাদক আসক্ত ছেলে রমজান আলী নেশার টাকা না পেয়ে মা ওজুফা খাতুনকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এমন বিভৎস ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী নেশাখোর রমজান আলীকে পুলিশে সোপর্দ করেছে।
এই ব্যাপারে কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান সময় নিউজকে কে বলেন, উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামে রমজান আলী নামে এক ছেলে তার মাকে ইট দিয়ে আঘাত করে খুন করেছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ছেলে রমজান আলীকে আটক করি। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
