• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ২৮টি মাদক মামলায় গ্রেফতার ৩৮

এপ্রিল 29, 2019

রাজিউল হাসান পলাশ: ঢাকা জেলার ধামরাই থানায় ২৮টি মাদক সংক্রান্ত মামলা হয়েছে। বিভিন্ন ধারায় ধার্য্যকৃত মাদক সংক্রান্ত এই মামলায় বিক্রেতা ও সেবনকারীসহ মাদকদের সাথে সংশ্লিষ্ট ৩৮ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে ধামরাই থানা পুলিশ। এরমধ্যে কয়েকজন চিহ্নিত মাদক বিক্রেতাও রয়েছে বলে জানা যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ধামরাই থানায় যোগদানের শুরুতেই ধামরাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা স্কাউট, সচেতন নাগরিক সমাজ ধামরাই, নিরাপদ সড়ক চাই, অংকুর, বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই ও সাংবাদিকদের সাথে মাদকবিরোধী আলোচনা ও মতবিনিময় করেন। এই সংস্থাগুলির সহযোগিতায় ধামরাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা করে চলেছেন।

এর ফলশ্রুতিতে ধামরাই বাসীর মধ্যে জনসচেতনতা সৃষ্টি হয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা সময় নিউজ কে  বলেন, ধামরাইয়ে মাদক নির্মূলে অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরো বলেন, এ সমাজে সংগঠিত অপরাধের ৮০ভাগ অপরাধীই মাদকের সাথে সম্পৃক্ত। ধামরাইকে মাদক মুক্ত করতে থানা পুলিশ সবসময়ই প্রস্তুত থাকবে। অপরাধীদের সম্পর্কে তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রেখে ১৫মিনিটের মধ্যে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.