
মনির মোল্যা : সারা দেশের ন্যায় ফরিদপুরের সালথায় এসএসসিও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সালথা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো সন্তোষ জনক ফলাফল অর্জন করেছে। ঢাকা বোর্ডের প্রকাশিত ফলাফলে এবার সালথা উপজেলার মধ্যে বড় লক্ষনদিয়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয় পাশের হারে শীর্ষ স্থান অর্জন করেছে।
বিদ্যালয়ের মোট ১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে। জানা গেছে, ২০১৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে আজ অবধি প্রতি বছরই সন্তোষ জনক ফলাফল অর্জন করে আসছে।
২য় স্থানে রয়েছে বড় খারদিয়া উচ্চ বিদ্যালয় এবছর মোট জন ৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫১ জন। জিপিএ ৫ পেয়েছে ১জন। পাসের হার ৮৭%। এবছর উপজেলায় এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিলো ১৩৪২ জন পাস করেছে ৯০২ জন। পাসের হার ৬৭.২১%। তবে দাখিলে এবার স্কুলের চেয়ে ভালো ফলাফল করেছে। এবছর দাখিল পরীক্ষায় অংশ নেয় ২৭৭ জন পাস করেছে ২২৫জন। পাসের হার ৮১.২৩%।
