• বুধ. সেপ্টে. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গোলাপ ফুলের ঘ্রান প্রতিটি ঘরে পৌছে দিতে হবে- জাদু মিয়া

মে 5, 2019

 

মনির মোল্যা : ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া বলেছেন, গোলাপ ফুলের ঘ্রান প্রতিটি ঘরে পৌছে দিতে হবে, আমরা আদর্শ নৈতিকতায় বিশ্বাসী বিশ্বওলির দিক নির্দেশনা অনুসরণ করে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী এর নির্দেশে জনকল্যাণে মানবতার মর্মবাণী ছড়িয়ে দিয়ে কাজ করছে জাকের পার্টি। দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি রবিবার দলীয় কার্যালয়ে মহা পবিত্র ফাতেহা শরীফের পূর্নমিলনী ও পবিত্র মাহে রমজানের প্রস্তুতি সভায় উল্লেখিত কথাগুলো বলেন। রবিবার বিকেলে ফরিদপুর শহরের থানা রোডস্থ জাকের পার্টির নিজস্ব কার্যালয়ে বিভিন্ন থানা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কিসমত, কোতয়ালী থানা কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক আব্দুল কুদ্দুস মোল্লা, ফরিদপুর পৌর কমিটির সভাপতি মাওলানা রইসউদ্দিন মনির, সদরপুর থানা কমিটির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মোল্লা, ভাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর কবির, সালথা উপজেলা সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, চরভদ্রাসনের সভাপতি রাজা হোসেন, মধুখালীর সভাপতি আব্দুর রব মিয়া, নগরকান্দার সভাপতি মাওলানা সবুর, বোয়ালমারীর সভাপতি মাইনুদ্দিন মাতুব্বর, যুবফ্রন্টের সভাপতি সরোয়ার হোসেন ও ছাত্রফ্রন্ট সভাপতি নাজিমুদ্দিন খান প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.