• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে চৈত্রসংক্রান্তি পুজোর হাজরা মিছিলে ধাওয়া পাল্টা ধাওয়া আহত ৭

এপ্রিল 14, 2019

রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাইয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া সৃষ্টি হয় সনাতন ধর্মালম্বীদের চৈত্রসক্রান্ত পুজোর হাজরা মিছিলে। এই ধাওয়া পাল্টা ধাওয়ার দু-দফা সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত। দেশীয় অস্ত্র নিয়ে চলে এই হাজরা মিছিল।

চৈত্র মাসের শেষে এক সপ্তাহ পুজা পালনের পর আজ সকালে বিভিন্ন পূজামন্টপে থেকে দেশী অস্ত্র নিয়ে সনাতন ধর্মালম্বীরা মিছল বের করেন। পূর্ব কায়েৎ পাড়া ও পশ্চিম কায়েৎ পাড়া মন্দিরে দুটি মিছিল বিপরীত দিক থেকে আসা উপজেলা গেইট অতিক্রমের সময় সংঘর্ষ বাধে। দূই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায় সংঘষে শুরু হয় । সংঘষে কমপক্ষে ৭ জন আহত হয়।

এ সময় মিছিলে নারী ও শিশুদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। খবর পেয়ে হিন্দু ঐক্য মহাজোটের নেতারা আসে, তাদের হস্তক্ষেপে মিছিলে অংশগ্রহণকারীরা শান্ত হয়। এরপর হিন্দু ঐক্য মহাজোটের নেতারা একটি শান্তির মিছিল বের করেন।

মিছিল শেষে  কেউ কেউ সশস্ত্র মিছিল বন্ধর দাবী জানান। এ ধরনের মিছিলে বড় ধরনের অঘটন ঘটতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক পুজা কমিটির সদস্য জানান, কায়েৎ পাড়া এলাকায় কিছু হিন্দু ধর্মালম্বী যুবকের আমন্ত্রনে গত রাতে গোয়ারীপাড়া এলাকার কয়েক জন মুসলিম যুবকে উপস্থিতি ও মদ্য পানীয় পানকালে নেশাখুর বলে গালি দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি হয়।এর জের ধরে উপজেলা গেটে সংঘর্ষ হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.