চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় সাব-কবলা জমি ক্ষমতা দেখিয়ে দখল করে ঘর নির্মাণের কাজ করছে লতীব শর্দ্দারের ছেলে বাদশা।জানাযায়, গত ২৮ই মার্চ, ২০১৯ ইং তারিখে চরফ্যাশন উপজেলা নির্বাহী কোর্টে মামলা করেন প্রকিত জমির মালিক নজরুল ইসলাম। মামলার ভিত্তিতে আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করলেও নির্মাণকাজ অব্যাহত রেখেছেন বাদশা।
সূত্রে জানা যায়, দক্ষিণ আইচা থানার চরকুকরী মূকরী ইউনিয়নের লতীব শর্দ্দারের ছেলে বাদশা জোড় পূর্বক দক্ষিন আইচার স্থানীয় নজরুল ইসলামের জমি জোড় পূর্বক দখল করে ঘর নির্মাণ করছে।
যার দাগ নং ৫৯, খতিয়ান-২২৭, মৌজা দক্ষিণ আইচা, চরফ্যাশন, ভোলা।
এদিকে, নজরুল ইসলাম বলেন সুষ্ঠ সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
