
মনির মোল্যা : ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে পাঁচটি গরু ও দুটি ছাগল ভস্মিভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের নান্নু মাতুব্বারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আসে।

সালথা ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে নান্নু মাতুব্বারের গরুরঘরে মশারকয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এ আগুণে গোয়ালঘরে থাকা ৫টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা যায়। এসময় গোয়ালঘরের পাশে থাকা একটি রান্নাঘর পুরে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডে আনুমানিক ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন।
