
মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার ও তালমা ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান দেলোয়ারা বেগমকে গণসংবর্ধণা দেওয়া হয়। রামনগর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে মঙ্গলবার বিকাল ৫ টায় রামনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান আঃ কুদ্দুছ ফকিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রæপের নির্বাহী পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-২, আসনের সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা দুর্যোগ ও ত্রান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, সহসভাপতি জাকারিয়া খান খোকা, মীর সাহিদুজ্জামান রিফাত, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিয়াকত হোসেন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম রফিকুল ইসলাম মিয়া, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন প্রমূখ। সংবর্ধণা অনুষ্ঠান শেষে রামনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী বই তুলে দেন অতিথি বৃন্দ।
