• সোম. অক্টো. ১২th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কেন্দ্রীয় আ’লীগ নেতা জামাল মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে তালমা’য় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মার্চ 30, 2019

 

ষ্টাফ রিপোর্টর : বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা উপকমিটির অন্যতম সদস্য, শেখ রাসেল ক্রিড়া চাক্রের পরিচালক, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, এ্যাড. জামাল হোসেন মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নগরকান্দা উপজেলার তালমা মোড়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

সমাবেশে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, নগরকান্দা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়বুর রহমান, সাধারন সম্পাদক সিরাজ খলিফা, রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান কুদ্দস ফকির প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে রামনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস ফকির বলেন, গত ১৮ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। এরপর তারা নির্বাচনে পরাজিত হয়ে আমরা যারা নৌকার পক্ষে কাজ করেছি তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে নগরকান্দা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরদার বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী শাহ জামান বাবুলের পক্ষে পরাজিতরা, এখন আওয়ামী লীগ নেতা জামাল হোসেন মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা শান্তিপূর্ণ জনপদকে অশান্ত করার পায়তারায় লিপ্ত রয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন তালমা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দেলোয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা জাকারিয়া খান খোকা, মীর সাহিদুজ্জামান রিফাত, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিয়াকত হোসেন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম রফিকুল ইসলাম মিয়া, যুবলীগ নেতা হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন সহ উপজেলার বিভিন্নস্থরের আওয়ামীলীগের হাজারো নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ নেয়।
এসময় তালমা মোড়ে মুখরিত হয়ে জামাল হোসেনের সমর্থকদের মিছিলে মিছিলে। বক্তরা বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা উপকমিটির অন্যতম সদস্য, শেখ রাসেল ক্রিড়া চক্রের পরিচালক, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়ার বিরুদ্ধে যেকোন অপপ্রচার শক্ত হাতে রুখে দেওয়ার ঘোষনা দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.