• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালীতে মর্মান্তিক দুর্ঘটনায় মুহিতুর রহমান চৌধুরী নিহত

মার্চ 17, 2019

বাংলাদেশ সমিতি সিসিলির সাবেক সভাপতি, পালেরমো আওয়ামিলীগের উপদেষ্টা, পালেরমো বাঙ্গালি কমিউনিটির প্রিয়মুখ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা নিবাসী মুহিতুর রহমান চৌধুরী শনিবার রাত আনুমানিক দশ ঘটিকার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে পালেরমোর অন্যতম প্রধান সড়ক ভিয়া রোমা’য় এক মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।

ইতালীয়ান পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রাস্তা পার হবার সময় দ্রুতগতির একটি গাড়ীচাপায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্ঘটনার ভয়াবহতার অনুমান করে গাড়ি চালক না থেমেই ঘঠনাস্থল থেকে পালিয়ে গেছে ।

পুলিশ সড়কের আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ও দুর্ঘটনার সময় উপস্থিত পথচারীদের তথ্যের ভিত্তিতে এই গাড়ির সন্ধান করছে।

জনাব মুহিতুর রহমান চৌধুরী এই মর্মান্তিক মৃত্যুতে পালেরমোর বাঙ্গালি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। মৃত্যকালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়ে সহ রেখে গেছেন আরও অসংখ্য গুনগ্রাহী।

নিহ‌তের সংবাদ পে‌য়ে ইতা‌লি আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক হাসান ইকবাল তাৎক্ষ‌নিক শোক প্রকাশ ও বি‌দেহী আত্মার শা‌ন্তি কামনা ক‌রেন । এছাড়াও দুর্ঘটনার খব‌রে পা‌লে‌মোবাসী ও ইতা‌লি আওয়ামী প‌রিবা‌রে শো‌কের ছায়া নে‌মে আসে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.