• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

তোসকোলানা নারী কল্যাণ সমিতির বিশ্ব নারী দিবস

মার্চ 13, 2019

নারীদের নিরাপত্তা দিতে হবে প্রতিদিনঃ বললেন তোসকোলানা নারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। “নারীদের নিরাপত্তা দিতে হবে ঘরে ও বাহিরে” এবং প্রতিটি নারী যেন প্রতিটি সময় নিরাপদে থাকে ” এমনই চাওয়া তোসকোলানা নারী কল্যাণ সমিতি র নারী নেতৃবৃন্দের।

বিশ্ব নারী দিবস উপলক্ষে ৮ মার্চ রাত ৮ টায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে। আর এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি মেরিন খান। পরিচালনা করেন রুবাইয়াত ইসলাম রীতি।

বক্তব্য রাখেন নারী নেতৃ মৌসুমি মৃধা, জেসমিন সুলতানা মিরা, সংগঠনের সাধারণ সম্পাদক সোনিয়া রহমান, সহ সভাপতি বিউটি আক্তার, ডলি আক্তার, মাফিয়া আক্তার সাথী। সভাপতি মেরিন খান বলেন” নারীরা প্রতিনিয়ত ঘরে ও বাহিরে তাদের অবস্থান ও নিরাপত্তার জন্য যুদ্ধ করে যাচ্ছে। আধুনিকতার ছোঁয়া সর্বত্র থাকলেও নারীদের ক্ষেত্রে এখন অনেকাংশেই পাশবিক আচরণ করা যা একটি দেশ ও জাতির উন্নয়নের জন্য চরম বাঁধা।”

আরো বক্তব্য রাখেন তোসকোলানা নারীকল্যাণ সমিতির মুনিয়া ইসলাম, ফারহানা সিদ্দিীক, লিয়া হোসাইন, নুরুন্নানাহার সহ আরো অনেকে। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ধূমকেতু স্যোসাল অর্গানাইজেশনের কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, হাসানুজ্জামান কামরুল, খন্দকার নাসির উদ্দিন, মুক্তার জামান ও ইমরান চৌধুরী বাবু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.