• শুক্র. আগস্ট ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রচারনায়- লেবু মোল্যা!

মার্চ 5, 2019

মনির মোল্যা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলায় ভাইস-চেয়ারম্যান প্রার্থীর পদে প্রচা প্রচারনায় ব্যস্ত রয়েছে মোঃ লেবু মোল্যা। প্রার্থী লেবু মোল্যা ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা গ্রামের মৃত ময়নদ্দিন মোল্যার সুযোগ্য পুত্র। জানা গেছে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় সোনাপুর বাজার, ফুকরা বাজার, সালথা বাজার, লক্ষনদিয়া বাজার, আটঘর বাজার, পুটিয়া বাজার, রামকান্তপুর বাজার, বাহিরদিয়াবাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে মানুষের কাছে নিজের বৈদ্যুতিক বাল্ব মার্কা সম্বলিত পোষ্টার হাতে দিচ্ছেন ও বাল্ব মার্কায় ভোট চাইছেন। তিনি সাধারন জনগনের সাথে সহজেই মিশে গিয়ে বলছেন আমি নির্বাচিত হলে সুখে দু:খে আপনাদের পাশে থাকবো।

এই প্রার্থী গণসংযোগ কালে বলেন, আমি সাধারন মানুষের জন্য সেবামূলক কাজ। তাই আমি নির্বাচিত হয়ে অসহায় সাধারন মানুষদের সহায়তা করবো। আমার বাবা একজন সৎ ও নিষ্ঠাবান লোক, আমি তার ছেলে আমার বাবা যেমন জনগনের ভালবাসা পেয়েছেন। আমি ও আমার বাবার মতো জনগনকে ভালোবেসে সাধারন মানুষের সাথে মিশে যেতে চাই।

নির্বাচিত হলে আপনি জনগনের জন্য বিশেষ কি করবেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন,জনগন যদি আমাকে তাদের ভোট দিয়ে নির্বাচিত করে, তাললে বিগত দিনের চেয়ে আমি অনেক বেশি এলাকা বাশির সেবা করে যেতে চাই। তিনি আরো বলেন, আমি এর আগেও ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি আমি কখনো উপজেলা বাসির সাথে খারাপ ব্যাবহার করিনি। তাই আমি আশা করি উপজেলা বাসি বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.