• শুক্র. আগস্ট ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

মার্চ 4, 2019

 


মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সুমি আক্তার (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রী।

সোমবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমি আক্তার ঐ গ্রামের ফারুক মোল্যার মেয়ে ও মাঝারদিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী।

স্থানীয়রা জানান, মাদ্রাসা পড়–য়া ৯ম শ্রেনীর ছাত্রী সুমি আক্তারকে একই গ্রামের নুরুল হক মোল্যার ছেলে কবির মোল্যার সাথে সোমবার বিবাহের দিন ধার্র্য্য করা হয়। দুপুরে বর পক্ষ কনের বাড়িতে বরযাত্রী নিয়ে হাজির হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এসময় বর কবিরকে আটক করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.