
মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার কাগদি মুরুটিয়া এ.এম.এ.এম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিদ্যালয় মাঠে এ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মহব্বত মাতুব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়ামের সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকাব্বেল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ.এম মহিউদ্দীন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মাতুব্বার, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, মাঝারদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।
