• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতা‌লির বলোনিয়া‌তে ‘একু‌শের গান’

ফেব্রু. 28, 2019

মহান শহীদ দিবস ও আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবস উপল‌ক্ষে ইতা‌লির বলোনিয়া‌তে প্রবা‌সে বে‌ড়ে ওঠা নতুন প্রজন্মের শিল্পী‌দের নি‌য়ে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে বি‌শেষ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান ‘একুশের গান’।

বাঙ্গালী জা‌তির গৌর‌বোজ্জ্বল ইতিহা‌সের ভাষা আন্দোলনকে কেন্দ্র ক‌রে যে সকল গান হ‌য়ে‌ছে ও দেশা‌ত্মোক‌বোধক গান নি‌য়ে সাজা‌নো হ‌য়েছে বি‌শেষ এই সাংস্কৃ‌তিক অনুষ্ঠান।

ইতা‌লি তথা ইউরোপের জন‌প্রিয় সংগীত শিল্পী মান‌সিব এর তত্বাবধা‌নে ও আয়োজনে অনু‌ষ্ঠিত ভিন্নধর্মী এই সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে সহ‌যো‌গি হি‌সে‌বে ছি‌লেন ‌খোকন মড়ল, পলাশ ধর, সা‌লেহ আকরাম মে‌রিন, মহ‌সিন হা‌বিব, রাইদ, রা‌কিব হাসান, স‌ফিয়ান রহমান।

আয়োজকরা ম‌নে ক‌রেন, দে‌শের সা‌থে‌ প্রবা‌সের সাংস্কৃ‌তিক এক‌টি বন্ধ‌ন সৃ‌ষ্টি কর‌তে এই অনুষ্ঠান। আমরা চাই ‘একুশের গান’ আয়োজন‌টির মাধ্য‌মে প্রবা‌সে বে‌ড়ে ওঠা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন ও দেশ সর্ম্প‌কে জান‌বে, তেম‌নি দেশীয় সংগীত ও বাংলা‌দে‌শের প্র‌তি আগ্রহ বাড়‌াবে।

কপল এর উস্থাপনায় শিল্পীরা ভাষা আন্দোল‌নের কালজয়ী গান ‘আমার ভা‌ইয়ের র‌ক্তে রাঙ্গা‌নো’ এবং ‘ওরা আমার মু‌খের কথা কাইরা নি‌তে চায়, আমি বাংলায় গান গাই, মোদের গরব মোদের আশা-আমরি বাংলা ভাষা সহ দে‌শের গান প‌রি‌বেশন ক‌রেন।
এসময় ব‌লো‌নিয়ার সকল স্ত‌রের প্রবাসী বাংলা‌দেশীরা উপ‌স্থিত ছি‌লেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.