• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

‘একুশ আমার চেতনা’ শ্লোগানে অঙ্কুুর এর ৯ম প্রয়াস সম্পন্ন

ফেব্রু. 27, 2019

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশ আমার চেতনা’ শ্লোগানে ইতালীর রোমে অঙ্কুুর এর ৯ম প্রয়াস সফল ভাবে সম্পন্ন হয়েছে। আয়োজনে, প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর পাশপাশি সকলকে দেশপ্রেমের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

প্রবাসে বেড়ে ওঠা এই শিশুদের বাংলাদেশের সঠিক ইতিহাস, ভাষা, কৃষ্টি-সংস্কৃতি জানাতে অঙ্কুর তার ৯ম প্রয়াস সফল ভাবে সম্পন্ন করেছে। বর্ণমালা, আবৃতি, চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতায় শিশুরা তাদের মনের গহীনে এঁকে দেয়া রাষ্ট্রভাষা আন্দোলনের সেই প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে।
ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার আয়োজক ও শিশুদের দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
অঙ্কুরের ৯ বছরের ধারাবাহিকতার কার্যক্রমের প্রশংসা করেন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, অঙ্কুরের এই পথচলায় ভিন্ন সংস্কৃতির মধ্যে বহি:বিশ্ব দেখতে পায়, আগামীর উজ্জ্বল বাংলাদেশকে।


আয়োজকরা মনে করেন, বাংলাদেশের সঠিক গৌরবোজ্জ্বল ইতিহাস জানানো আমাদের দায়িত্ব আর শিশুদের অধিকার। প্রবাসে সংস্কৃতি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলে ধরতে অভিভাবকদের এগিয়ে আসার অনুরোধ করেন তারা। সকল প্রতিযোগিসহ বিজয়ীদেরদ পুরস্কৃত করার মধ্যদিয়ে সকলের প্রত্যাশা, বিজয়ের আনন্দে অঙ্কুরের শিশুরাই হোক আমাদের আগামীর পুরস্কার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.