• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালীর মমনফালকনে বাংলা স্কুলের আয়োজনে একুশ পালন

ফেব্রু. 25, 2019

জাকির হোসেন সুমন : বাংলা স্কুল মনফালকনে এর উদ্যোগে বাংলাদেশ ওয়েল ফেয়ার এন্ড কালচারাল এসোসিয়েশন এর সহযোগিতায় মনফালকনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েল ফেয়ার এন্ড কালচারাল এসোসিয়েশন এর সভাপতি নুরুল আমিন খন্দকার ও অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ওয়েল ফেয়ার এন্ড কালচারাল এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান খান সোহেল। ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও পুরান ঢাকায় অগ্নিকান্ডে নিহতদের জন্য দোয়া করে অনুষ্ঠানের সূচনা করা হয়।

মাতৃভাষা দিবসের গৌরব গাথা ইতিহাস সম্পর্কে তাৎপর্যপূর্ণ সূচনা বক্তব্য রাখেন খন্দকার নুরুল আমিন আরো বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মোস্তাক মজনু দেওয়ান স্কুলের শিক্ষার্থীদের ছড়া ও কবিতা আবৃতি উপস্থিতিদের আকৃষ্ট করেন অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন বাংলা স্কুল ও বালাদেশ ওয়েলফেয়ার এন্ড কালচারাল এসোসিয়েশন এর সদস্য বৃন্দ বাংলাদেশ এসোসিয়েশন গরিঝিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল গরিঝিয়া শাখা ইতালি নিউ ওয়াল্ড সার্ভিস এস আর এল বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা স্কুলের শিক্ষিকা বৃন্দ কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিবর্গ অভিভাবকসহ সকলস্তরের মানুষ।মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুলে ছাত্র – ছাত্রীদের নিয়ে তিনটি গ্রুপে সুন্দর ও শুদ্ধ ভাবে স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ লিখা মাতৃভাষা দিবসের সংক্ষিপ্ত ইতিহাস লিখা অভিবাবকরা অভিমত ব্যাক্ত করতে গিয়ে বলেন এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে জন্ম নেয়া ছেলে মেয়েরা নিজেরা গৌরব গাথা ইতিহাস সম্পর্কে জানতে ও শিখতে পারবে নিজেকে বীরের জাতি হিসেবে পরিচয় দিতে পারবে প্রবাসে। সাগর এর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.