• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

তালমা ইউপি উপ-নির্বাচনে নৌকার প্রাথীর বিরুদ্ধে হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ

ফেব্রু. 26, 2019

ষ্টাফ রিপোটার :  ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে সরকার দল মনোনিত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী।

মঙ্গলবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাব এর সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী মো. ফিরোজ খানের মেয়ে ফারজানা খান রিনি।

লিখিত বক্তব্যে তিনি জানান, তারা কোন ভাবেই নির্বাচনী প্রচার প্রচারনা করতে পারেননি। তাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে, আহত করা হয়েছে। মাইক ভাংচুড় করা হয়েছে। তাদের বেশ কয়েকজন সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

নির্বাচনের দুই দিন বাকী। এখন নৌকা প্রতীকের লোকজন আমাদের কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভোট কেন্দ্রে যেতে নিশেধ করছে। সাধারণ ভোটারদের হুমকি দিয়ে বলা হচ্ছে ব্যালট দেখিয়ে সিল মারতে হবে, না হলে এলাকায় থাকতে দেয়া হবে না। এসব কারনে এলাকার সাধারণ ভোটাররা আজ আতঙ্কিত। আমাদের নেতাকর্মীরা ভীত সন্ত্রস্ত. একই সাথে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত তারা।

সংবাদ সম্মেলনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ন ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন।

প্রসঙ্গত, আগামী ২৮ ফেব্রুয়ারী এই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পদের জন্য নৌকা প্রতীক নিয়ে লড়ছেন প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী দেলোয়ারা বেগম এবং স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীকে লড়ছেন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. ফিরোজ খান।

সংবাদ সম্মেলনে তালমা ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি মুন্সী মজিবর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ক্রীড়া সম্পাদক মো.সেলিম মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.