চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪টি ইউনিয়নে ২০১৮/১৯ অর্থ বছরে গ্রীষ্মকালীন প্রনোদোনা কর্মসূচীর আওতায় ৯০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে মঙ্গলবার সকাল ১১টার দিকে এ সকল কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন মুগ বীজ ও সার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জহির রায়হান,প্রানী সম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাগচি,সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীগন।
জানা যায় ঐ দিন উপজেলার চারটি ইউনিয়ন হতে কৃষি পূনর্বাসন ও প্রনোদনা কর্মসূচীর অধীনে নির্বাচিত ৯০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ,১০কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরন করা হয়।
