
রাজিউল হাসান পলাশ : বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় কর্মরত এস আই কবিরুল সাগর ২০১৯ সালের জানুয়ারী মাসের শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। এস আই কবিরুল সাগর গত জানুয়ারী মাসে আন্তঃজেলা সংঘবদ্ধ দূর্ধষ্য ছিনতাইকারী দলের তিনজন সদস্য গ্রেফতার, তাদের ব্যবহৃত ছিনতাইকৃত প্রাইভেটকার উদ্ধার, ধারালো দুইটি চাকু এবং নগদ টাকা উদ্ধার করেন।
এতে জনমনে প্রশান্তি আসে এবং পুলিশের ভাবমুর্তি জনগণের কাছে উজ্জ্বল হয়। এই কৃতিত্বের জন্য টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসন তাকে জানুয়ারী/১৯ সনের “শ্রেষ্ঠ অফিসার” নির্বাচিত করেন। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম), এস আই কবিরুল সাগরের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
কবিরুল সাগর বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির স্যার, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ স্যার ও আমার সঙ্গীয় কং/রফিক, কং/আলীম ও কং/বশির আমাকে মামলা তদন্তে সার্বিকভাবে সহায়তা প্রদান করায় এইরকম দুঃসাহসিক অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছি।
