• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত!

ফেব্রু. 21, 2019

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বুধবার রাত ১২টা ১মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে দিবসের সূচনা হয়।

ভাষার গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভূলিতে পারি গেয়ে গেয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে সংসদ উপনেতার প্রতিনিধিরা,উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ সালথা থানা,উপজেলা আওয়ামী লীগ,সরকারী সালথা কলেজ, সাব রেজিষ্ট্রার অফিস, সালথা প্রেসক্লাব সহ- বিভিন্ন অংগ সংগঠন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাকছুদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা,সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।এর আগে সকাল ৯টায় প্রভাত ফেরী র্যালী বের করা হয়। র্যালীটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.