মনির মোল্যা : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোরশেদা খানমের মনোনয়নপত্র দাখিল। সোমবার বিকাল ৪টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেনের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুউজ্জামান ফকির মিয়, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল ওহাব, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান ইউনুস খান সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।
উল্লেখ্য, মার্চের ১৮ তারিখে ২য় দফায় সালথা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
