• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুলের উঠান বৈঠক

ফেব্রু. 16, 2019

 


মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কাজী শাহ জামাল বাবুলের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে এক পর্যায়ে জনসভায় পরিনত হয় ।

কাইচাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুস সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবির হোসেন ঠান্ডুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক যুগ্ন সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী কাজী শাহ জামাল বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহিদুল বারী আলম, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, সহ দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তালুকদার আরিফুর রহমান পথিক, যুব ও ক্রীড়া সম্পাদক ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, কাইচাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিন্নাহ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ মন্টু, নগরকান্দা পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলু, এম আই আজাদ সহ স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.