চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে সদর বাজারে ভুষিমাল হাটার সেড ঘরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: মোতালেব হোসেন মোল্যা (৪৫) শনিবার সকাল ১১ টার দিকে স্থানীয় ব্যবসায়ী বৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
মোতালেব সদর ইউনিয়নের আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) সি:ওয়ারেন্ট অফিসার(অব:) মাজাহারুল হক(মোবরক মোল্যা) এর ছোট ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: মিজানুর রহমানের সার্বিক পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চরভদ্রাসন হাট/বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো: শহিদুল ইসলাম মোল্যা। সভায় মুক্ত আলোচনায় অন্যান্যর মধ্যে অংশ নেন, প্রার্থীর বৃদ্ধ পিতা মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) মোঃ মাজহারুল ইসলাম, ব্যবসায়ী জয়নুল আবেদীন, মো: শাজাহান শিকদার, মো: সানাউল্লাহ, মো: শহীদুল ইসলাম, মো: রবিউল ইসলাম বিশ্বাস, মো: শাহজাহান ঝন্টু ও মো: ইউসুফ হাওলাদার প্রমূখ।
বক্তারা মোতালেব মোল্যাকে চরভদ্রাসন বাজার ব্যাবসায়ীদের দূর্দিনের কান্ডারী হিসেবে আখ্যা দিয়ে বিদ্যুৎ সমস্যা,হাসপাতালের চিকিৎসক সংকট নিরসনে তার সাহসী ভূমিকার কথা উল্লেখ করেন। আগামীতে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে তাকে নির্বাচিত করার লক্ষে এক সাথে কাজ করার ব্যত্যয় প্রকাশ করেন উপস্থিত সকলে।
