• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

হারিয়ে যাচ্ছে সালথা’র ঐতিহ্যবাহী কুমার নদী!

ফেব্রু. 16, 2019

মনির মোল্যা : পদ্মা সমূদ্র থেকেই ফরিদপুরের কুমার নদীর উৎপত্তি। বিভিন্ন এলাকার মধ্যেদিয়ে বয়ে গেছে এই নদী। সালথা উপজেলার ঐতিহ্যবাহী কুমার নদী আজ হারিয়ে যাচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, আগের দিনে এই উপজেলার অধিকাংশ মানুষ নদী পথে ফরিদপুর শহর ও ঢাকা রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে যাতায়াত করতো। উপজেলার গট্টি ইউনিয়নের ইমামবাড়ী, রসুলপুর, ভাওয়াল ইউনিয়নের কদমতলা, নারানদিয়া, মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া, হরিণা, কাগদি, যদুনন্দী ইউনিয়নের খারদিয়া বাজার, বলাইখির ঘাট, কুমারকান্দা, যদুনন্দী বাজার, বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া, বাউষখাালী, রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর বাজার, খেয়াঘাট, আটঘর ইউনিয়নের বিভাগদি, সাড়–কদিয়া নামক লঞ্চ ঘাটগুলো ছিলো নদী পথের স্টেশন।

সেই নদী পথ আজ প্রায় হারিয়ে যাচ্ছে। এখন আর উপজেলার কোথাও কোন লঞ্চ-স্টিমার বা ট্রলার চলাচল করতে দেখা যায় না। প্রায় নদীগুলোর মাঝখানে শুকিয়ে চৌচির হয়ে গেছে। কিছু এলাকায় কুমার নদীর ভিতরে ধানের আবাদ করতেও দেখা গেছে। দু-চারটি নদীতে সামান্য পানি থাকলেও অধিকাংশ নদ শুকিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের নিকট এই কুমার নদীর উত্তাল-পাত্তাল ঢেউ ফিরে পেতে দাবী জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.