
গতকাল ৭ ফেব্রয়ারি সাভার রাজাসন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ এর উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন রাত ১০.৪৫ মিনিটের সাভার থানাধীন পশ্চিম রাজাসন এলাকা থেকে আকরাম ও শিপন নামে দুইজন ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
সাভার মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন গোয়েন্দা পুলিশ বাদী হয়ে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আবুল বাসার বলেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।
