• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

অপহরনের ৩ দিন পর মিলল মনিরের লাশ; আটক ২

জানু. 29, 2019

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নের আশুলিয়া গ্রামে অপহরনের ৩ দিন পর পাচঁ বছরের শিশু মনিরের মৃতদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।এ ঘটনায় ২ অপহরনকারীকে আটক করা হয়।

আটককৃতদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ধামরাইয়ের আশুলিয়ার একটি পুকুর পাড়ের মাটির নীচ থেকে শিশুটির মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত শিশু মনির ধামরাইয়ের আশুলিয়ার মো. সোনা মিয়ার ছেলে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান শিশু মনিরকে তার বাড়ির পাশ থেকে গত ২৬ জানুয়ারি অপহরন করে নিয়ে যায়, পরে শিশুর বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। সে মুক্তিপনের সূত্র ধরে পুলিশ দুইজনকে আটক করে। আটককৃতদের স্বীকারোক্তিতে সকালে শিশু মনিরের মৃতদেহটি উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মাজেদুল (২২) পিতা আবুল হোসেন এবং রাব্বি (১৮) পিতা মিশু  উভয়ই আশুলিয়া গ্রামের বাসিন্দা এছাড়া এ ঘটনার আরেক আসামী  মানছুর(২২) পিতা আঃ হামিদ এখনো পলাতক রয়েছে, সে কুল্লা গ্রামের বাসিন্দা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.