• মঙ্গল. আগস্ট ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

হোটেল ও রেস্টুরেন্টগুলিকে তিনটি গ্রেডিংয়ের আওতায় আনা হচ্ছে : খাদ্যমন্ত্রী

জানু. 26, 2019

রাজিউল হাসান পলাশ : নিরাপদ, ভেজালমুক্ত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হোটেল ও রেস্টুরেন্টগুলিকে তিনটি গ্রেডিংয়ের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে ঢাকার বেশ কিছু রেস্টুরেন্টকে এই পদ্ধতির আওতায় আনা হয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। বাড়ি থেকেই শুরু করতে হবে এই সচেতনতা। আজ দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ধামরাইয়ের পৌরসভার আব্দুস সোবহান মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, সবুজ, নীল ও হলুদ ৩টি গ্রেডে নিরাপদ খাদ্য নিশ্চিতে খাবারের হোটেল ও রেস্টুরেন্টগুলোকে কার্ডের মাধ্যমে গ্রেডিং পদ্ধতির আওতায় আনা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণকে নিরাপদ, পুষ্টিকর ও ভেজালমুক্ত খাদ্য দিতে আমরা বদ্ধ পরিকর।

আজ শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে আব্দুস সোবহান মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা-২০ ধামরাইয়ের সাংসদ বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব বেনজীর আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের অতিঃ উপ ব্যবস্থাপক পরিচালক মোঃ হাসিবুর রহমান(কাশেম)। এসময় উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.