• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফেব্রু. 21, 2019

রাজিউল হাসান পলাশ : ধামরাই উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ভাষার জন্য যারা দিয়েছেন প্রাণ, যাদের বুকের তাজা রক্ত রাঙিয়েছিল রাজপথ- সেই সব ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। যথাযোগ্য মর্যাদায় পালন করছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার নিদর্শনস্বরূপ ফুলে ফুলে ভরে ওঠে আজ দেশের সব প্রান্তের প্রতিটি শহীদ মিনার প্রাঙ্গণ।

সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার ধামরাই উপজেলা চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে ধামরাই উপজেলা প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এ দিবস উপলক্ষে আলোচনাসভা ও প্রভাতফেরির আয়োজন করে উপজেলা প্রশাসন। সকালে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাতফেরি বের করে। উক্ত প্রভাতফেরি ধামরাই পৌরশহরের প্রধান কিছু রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হাসান, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ও উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাবৃন্ধ, সাংবাদিক ও সাধারণ জনগণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.