• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জাকের পার্টি শান্তির রাজনিতি করে- পীরজ্বাদা আমীর ফয়সাল

জানু. 20, 2019

মনির মোল্যা :    বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কঃ ছেঃ আঃ) ছাহেবের আত্মাতিক উত্তরসুরী জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, জাকের পার্টি শান্তির রাজনিতি করে। দেশ এখন ষড়যন্ত্রের শিকার। স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো। আজ তাদেরকে শ্রদ্ধা ভরে স্বরণ করছি। সাধারণ মানুষের উপর কোন প্রকার অত্যাচার না করে তাদেরকে ভালবাসুন। জনগন আপনাদের ক্ষমতায় পাঠিয়েছেন শান্তির জন্য। এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের শান্তি ফিরিয়ে দিন। বাংলাদেশকে যদি সোনার বাংলা গড়তে চান, তাহলে মানুষকে ভালবাসতে হবে। মানুষকে বিপদে ফেলতে দেশের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে।

মহপবিত্র বিশ্বউরস শরীফ ২০১৯ উপলক্ষে শনিবার (২০ জানুয়ারী) বিকেলে ফরিদপুর গোয়ালচামট পৌর কাম কমিউনিটি সেন্টারে জেলা জাকের পার্টি আয়োজিত পবিত্র মিশন ও ইসলামী জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এসময় আরো বলেন জাকের পার্টি সর্বক্ষণ জনকল্যাণে কাজ করে। খুব শীগ্রই জাকের পার্টির নেতৃত্বে দেশে শান্তি ফিরে আসবে। আমরা যে ইসলাম নিয়ে এসেছি- থাকবে না মারামারী, কাটাকাটি, গুম, হত্যা, মিথ্যাচার। চারিদিকে শান্তির সুভাস বইবে।

জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জাকের পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, প্রচার সম্পাদক ফকির আব্দুল মান্নান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.