• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মোতালেব মোল্যার মত বিনিময় সভা

জানু. 19, 2019

বিশেষ প্রতিবেদক: আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক মোতালেব হোসেন মোল্যা। শনিবার দুপুর দুইটার পরে সদর ইউনিয়নের আব্দুল শিকদারের ডাঙ্গী গ্রামে তার নিজ বাড়ীতে এ সভা অনুষ্টিত হয়।

মোতালেব মোল্যা মোতালেব মোল্যা তার বক্তব্যে বলেন আমি আপনাদের সন্তান। অতীতে বিপদে আপদে আপনাদের পাশে থেকেছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হই আর না হই আপনাদের পশে থাকবো। আপনারা আমার ভুল ভ্রান্তি সুধরে দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন।

তার পিতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সি:ওয়ারেন্ট অফিসার(অব:) মাজাহারুল হক(মোবরক মোল্যা) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইঞ্জি:আহসান মোল্যা,সদর ইউপি সদস্য ইউনুস মোল্যা,বনিক সমিতির সদস্য আবুল কাশেম কাজী,লাল মিয়া,ইউসুফ মোল্যা,শেখ মোশারফ হোসন,কবির শিকদার,মো: ওয়াছেল শিকদার, মো: শহিদ মোল্যা প্রমূখ।

বক্তারা মোতালেব মোল্যাকে চরভদ্রাসন বাজার ব্যাবসায়ীদের দূর্দিনের কান্ডারী হিসেবে আখ্যা দিয়ে বিদ্যুৎ সমস্যা,হাসপাতালের চিকিৎসক সংকট নিরসনে তার সাহসী ভূমিকার কথা উল্লেখ করেন। আগামীতে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে তাকে নির্বাচিত করার লক্ষে এক সাথে কাজ করার ব্যত্যয় প্রকাশ করেন উপস্থিত সকলে।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন অব: প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.