রোটারী ক্লাব অব সিলেট এর পক্ষ থেকে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীমকে গতকাল শুক্রবার ১৮ই জানুয়ারী সংবর্ধনা দেওয়া হয়। ক্লাবের প্রেসিডেন্ট রোটারীয়ান ডাঃ মোঃআব্দুল মুক্তাদির কোরেশী ( সুমন)এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী আলিমুর রেজা চৌধুরীর সন্চালনায় সংবর্ধনা সভাটি অনুষ্টিত হয়।
এসময় ক্লাবের প্রায় সকল রোটারীয়ান উপস্থিত ছিলেন, প্রথমেই সিলেট বিভাগের দায়ীত্বরত জালালাবাদ এসোসিয়েশনের সদস্য রোটারীয়ান তাহমিদা আহাদ রোজি,জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীমকে পরিচয় করিয়ে দেন তারপর ক্লাবের সকল রোটারীয়ান নিজ নিজ পরিচয় দিয়ে বক্তব্য দেন এবং জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি শামীমকে বক্তব্য দেওয়ার জন্য সেক্রেটারী রেজা চৌধুরী অনুরোধ করলে শামীম তার বক্তব্যে বলেন জালালাবাদ এসোসিয়েশন এটি একটি প্রাচীনতম সংগঠন আমাদের বৃহত্তর সিলেটবাসীর হৃদয়ের স্পন্দন ১৯৪৮ সাল হতে ঢাকা থেকে পরিচালিত হয়ে আসছে ইতিমধ্যে সাড়া বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা জালালাবাদবাসীর মিলন মেলার এক অভিন্ন মাধ্যম। তারই ধারাবাহিকতায় ইউরোপের দেশ সদূর ইতালীতে জালালাবাদ প্রতিষ্ঠিত ১৯৮৯ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সংগঠন সকল ধরনের সামাজিক মানবিক কার্যকর্ম চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন বর্তমান জালালাবাদ এসোসিয়েশন সাড়া বিশ্বব্যাপি সিলেট উৎসব করে আসছে তারই ধারাবাহিকতায় সিলেট উৎসব ২০১৯ আমরা ইতালী এবং গ্রীসে উদযাপন করতে আগ্রহী। এজন্য ইতিমধ্যে ইউ কে,ইতালী, ফ্রান্সে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ঢাকা এসে পৌছে গেছেন, আমরা সবাই ঢাকা কেন্দ্রীয় অফিস কাওরান বাজার জালালাবাদ ভবনে মিটিং করে আনুষ্টানিকভাবে উৎসবের তারিখ ঘোষনা করবো।
এদিকে রোটারী ক্লাব অব সিলেটের সভাপতি রোটারীয়ান ডাঃ সুমন প্রথমেই জালালাবাদ এসোসিয়েশনের সভাপতিঃঅলিউদ্দিন শামীমকে সম্মাননা সরুপ উপহার গিফট সামগ্রী তার হাতে তুলে দেন,পরে তার সমাপনি বক্তব্যে বলেন আমি ও আমাদেরই ক্লাবের বেশিরভাগ সদস্য জালালাবাদ এসোসিয়েশনের আজিবন সদস্য ধন্যবাদ আপনাকে কারন আপনি আমাদের ক্লাবে মেহমান হিসেবে উপস্থিত হওয়ার জন্য আমরা অবশ্যই সিলেট উৎসবে অংশগ্রহন করবো এবং আপনাদের কার্যকর্ম প্রসংশনীয় পরে বিভিন্ন প্রশাসনিক বিষয় আলোচনা হয়, পরিশেষে বিভিন্ন ধরনের আপ্যায়নের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষনা করেন ক্লাবের সভাপতি রোটারীয়ান ডাঃ মোঃ আব্দুল মুক্তাদির কোরেশী সুমন।
