• শুক্র. জুলাই ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাজেদা চৌধুরীর পক্ষে মহিলা আ’লীগের জনসভা

ডিসে. 28, 2018

মনির মোল্যা : ফরিদপুর-২, আসনের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে মহিলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রচারণার শেষ সময়ে ব্যাপক শোডাউন করেছে মহিলা আ.লীগ ।’

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বার) বিকাল ৪ টায় উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর বাজারে এ জনসভার আয়োজন করা হয়।
মহিলা আওয়ামী লীগের নেত্রী রুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্যে দেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র বধু ও মেজপুত্র বধু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী জানে-ই মারজানা সারমিন, রুপা আক্তার, মো. পারভেজ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমীর রায়।

উক্ত সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আমাদের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এই এলাকায় উন্নয়ন করেছে। তার শেষ বয়সে সবাই মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আওয়ামী লীগ বিজয়ী হলে দেশ আরো এগিয়ে যাবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের স্বার্থে আবারও নৌকা মার্কায় ভোট দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.