• বৃহস্পতি. জুলাই ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় সাজেদা চৌধুরীর পক্ষে বিশাল মটর শোভাযাত্রা

ডিসে. 26, 2018

মনির মোল্যা : ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে বিশাল নির্বাচনী শোভাযাত্রা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৬ ডিসেম্বার) সকাল ১১টায় নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন থেকে শোভাযাত্রাটি বের হয়ে মুনছুরাবাদ বিশ্ব রোড হয়ে চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা বিশ্বরোড ঘুরে নগরকান্দায় বাজার, সালথা উপজেলার মাঝারদিয়া বাজার, সোনাপুর বাজার ও সালথা বাজার হয়ে রসুলপুর উপনেতার বাসভবন হামিদ মঞ্জিলে গিয়ে বিকাল ৩টায় শেষ হয়।

এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ্ জামান বাবুলের উদ্যেগে অন্যান্যদের মধ্যে ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কুতিক ফোরাম আসাফোর যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বিপ্লব জামানসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় শতাধিক মাইক্রোবাস ও ৩শতাধিক মটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় জয়বাংলা জয়বঙ্গবন্ধু স্লোগানে মূখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.