• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে আরেক প্রবাসীর মৃত্যু

নভে. 18, 2018

ইতালি গাল্লারাতে দীর্ঘদিন থেকে বসবাস করতেন জালাল হোসাইন (৪৫)। গতকাল ১৭ নভেম্বর স্থানীয় সময় দুপুর ১২টায় কর্মস্থলে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

নিহতের বাড়ি মাদারীপুর সদর থানার শিরখাড়া ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামে। দেশটির মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। মরদেহ ইতালির গাল্লারাতের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরহুমের প্রথম জানাজা শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে জানা যায়।

জালাল হোসাইনের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, একইদিনে আনোয়ার খান নামে রোমে এক বাংলাদেশির ঝুলন্ত মরদেহ পার্ক থেকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে ওই মরদেহের ময়না তদন্ত চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.