• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মিলান বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস

নভে. 11, 2018

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মিলান বিএনপি।

p১০ নভেম্বর শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ সহ সভাপতি শাহীন হাওলাদার,বিএনপি নেতা হানিফ পাটুয়ারী ,যুগ্ম সম্পাদক মীর হোসেন বিপ্লব,তালুকদার মিটু,যুবদলের সহ সভাপতি রবিন শিকদার, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জুয়েল পাশা সহ মিলান বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা,বিপ্লব ও সংহতি দিবসের উপর আলোচনা করে বলেন এই ৭ নভেম্বর যদি বিপ্লব না হতো তাইলে বাংলাদেশ একটি অপশক্তির কাছে চলে যেত। এই বিপ্লবের মাধ্যমে বিএনপি বাংলাদেশে প্রতিষ্টিত হয়েছে এবং বাংলাদেশে কে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করেছে।
সরকার গণতান্ত্রিক ব্যবস্থা রাখতে অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের অধিকারকে ফিরিয়ে দিতে চায়,তাহলে নিশ্চয়ই বিএনপি নির্বাচনে যাবে এবং আগামীতে ক্ষমতায় আসবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.