• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমের রেপুবলিকা’র সাবওয়ে স্টেশনে চলন্ত সিঁড়ি ধ্বসে ১৭ আহত তার মধ্যে ৪জনে অবস্থা আশংকা জনক

অক্টো. 24, 2018

ইতালির রোমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা রেপুবলিকা’র সাবওয়ে স্টেশনে চলন্ত সিঁড়ি ধ্বসে পড়েছে। জানা যায় এতে এ পর্যন্ত কমপক্ষে ১৭ আহত তার মধ্যে ৪জনে অবস্থা আশংকা জনক।
২৩ অক্টোবর অলিম্পিক স্টেডিয়ামে রোমা’র বিপক্ষে সিএসকেএ মস্কো’র দলের ফুটবল খেলা থাকায় পারাপারের সময় আনুমানিক সন্ধ্যা ৭টায় এ দূঘটনার শিকার হয়।

অনেকেই জানিয়েছেন, দুটি সমান্তরাল সিঁড়িতে রাশিয়ান দলটির সমর্থকরা দলের গান গাওয়ার সাথে ধাপে ধাপে হাঁটছিল, যে কারনে মূলত চলন্ত সিড়ির গিয়ার ফেসে গিয়ে এভাবে ধ্বসে পড়ে এবং সিএসকেএ মস্কো সমর্থকরা গড়িয়ে নীচে পড়ে আহত হয়।

দূঘটনার কয়েক মিনিটের মধ্যে দমকলকর্মীরা চলন্ত সিড়ির গিয়ারে আটকে পড়া আহতদের বের করে আনে এবং এ্যাম্বুলেন্স ও স্থানীয় প্রসাশন তাদের দ্রুত পর্যাপ্ত চিকিৎসা দেয়ার ব্যবস্থা করে।
পরে রোমে মেয়র রাজ্জি আহতদের ঘটনাস্থলে দেখতে আসেন এবং দু:খ প্রকাশ করেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.