• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির তরিনোতে দুইদিন ব্যাপী ভ্রাম্যমান কনস্যুলেট ক্যাম্প অনুষ্ঠিত

অক্টো. 10, 2018

ইতালি থেকে মিলান কনস্যুলেট এর কনস্যুলার সেবা ক্যাম্প এর ধারাবাহিকতা বজায় রেখে ইতালির তরিনো শহরে স্থানীয় প্রবাসীদের সহোযোগিতায় ৬ ও ৭ অক্টোবর শনিবার এবং রবিবার দুইদিন ব্যাপী কনস্যুলার সেবা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এই সেবা ক্যাম্পে প্রায় দুই শতাধিক প্রবাসী ডিজিটাল পাসপোর্ট,পাসপোর্ট নবায়ন,ফ্যামিলি সার্টিফিকেট সহ কনস্যুলেট এর সকল সেবা গ্রহণ করেন। প্রবাসীরা কর্মব্যস্ততার কারণে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো মিলান কন্সুলেটে থেকে সম্পন্ন করতে দিন অতিবাহিত হওয়ার কারণে অনেকেই কনস্যুলেট থেকে সেবা নিতে পারেন না। তাই মিলান কনস্যুলেট এর অধীনে ৮ টি শহরে প্রতি বছর এই সেবা ক্যাম্প পরিচালিত হচ্ছে। এর ফলে প্রত্যেক শহরের প্রবাসীরা খুব সহজেই কনস্যুলেট সেবা গ্রহণ করতে পারছেন ।

তরিনো আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু সহ তরিনো প্রবাসী আব্দুর রশিদ পেদা,জসিম সর্দার,মজিবুর রহমান ,আনোয়ার ডালি,বিপ্লব শিকদার ও দেওয়ান রাব্বির সার্বিক সহযোগিতায় এই সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল ইকবাল আহমেদ,কনসাল শামসুল আহসান,ভাইস কনসাল রফিকুল ইসলাম।

কনস্যুলার সেবা শেষে আয়োজকদের পক্ষ থেকে কনসাল জেনারেল ইকবাল আহমেদ কে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.