• মঙ্গল. জুলাই ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উদযাপন করছে ইতালী আওয়ামী লীগ .. ..

সেপ্টে. 29, 2018

মনিরুজ্জামান মনির: বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে ইতালী আওয়ামী লীগ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কেক কেটে দিনটি উদযাপন করেছে ।

এর আগে ইতালী আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় রোমের তরপিনাত্তারায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

সভায় সভাপতি ইদ্রিস ফরাজী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সারা দুনিয়ায় বাংলাদেশ আজ প্রশংসিত ও সমাদৃত। দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে তার লক্ষ্য অর্জনে অবিচল থেকেছেন। আর তাই গোটা বাঙালি জাতির সাথে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গর্বিত।


সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, বাংলাদেশের রাজনীতিতে তিন দশকের উজ্জল নক্ষত্র শেখ হাসিনা। দিন বদলের সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার নামের সাথে যুক্ত হয়েছে কৃতিত্বের সাক্ষর।
এছাড়াও নেতৃবৃন্দ বলেন, দেশের কল্যানের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, অব্যাহত রাখতে হবে দেশের উন্নয়নের ধারা।
এসময় ইতালী আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আনন্দঘন মূহুত্বে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.