• রবি. জুলাই ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালীর নতুন কমিটি গঠন

সেপ্টে. 16, 2018

মনিরুজ্জামান মনির: বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালীকে নতুন উদ্যোমে এবং গতিশীল ও শক্তিশালী নতুন কমিটি করার লক্ষ্যে গতকাল ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় রোমের তরপিনাত্তারা‘র স্থানীয় একটি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নুরুজ্জামান লাকি সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দীর্ঘ আলোচনার পর সভাপতি নজরুল ইসলাম মাঝি ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদকে স্ব স্ব পদে বহাল রেখে সকলের মতামত ও সর্মথনে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়।

এছাড়াও নব গঠিত কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে আবু তাহির ও লায়লা শাহ, মাহমুদুল হাসান, মাহাবুব প্রধান, হেলাল রায়হান, স্বপন হাওলাদার, শেখ ইসহাক, আবুল কালাম, মো: সালাউদ্দিনকে সহ সভাপতি এবং হেদায়েতুল ইসলাম, মো: লিটন, জি, আর মানিক, আব্দুল মজিদ বাবুল, গোলাপ মিয়াকে যুগ্ম সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ হিসেবে সোহেল খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সরকার, কাজী বাহাদুর, ক্রীড়া পরিচালক মুহিব হাসান, প্রচার সম্পাদক মিজানুল হক মিঞ্জু, সহ প্রচার .., দপ্তর সম্পাদক স্বপন দাস, সহ দপ্তর সম্পাদক আবুল বাসার, মহিলা ও শিশু ক্রীড়া বিষয়ক সম্পাদক শামীমা জামান, মিডিয়া উইংস মো: রিয়াজ হোসেন, সদস্য হিসেবে ইমাম হাসান লিকন, আমিনুল ইসলাম, শফিক হোসেন বাবু, তারেক হাসান, জাহিদুল হক মুকুল, আবদুল আল মামুন ও ইলিয়াস মল্লিক মনোনীত হোন। এছাড়াও উপদেষ্টা হিসেবে নুরুজ্জামান লাকী ও মো: সেলিমের নাম উপদেষ্টা হিসেবে ঘোষনা করা হয়।

এসময় সিদ্ধান্ত নেয়া হয় যে, নব গঠিত এই কমিটিতে আগামী এক বছরের মধ্যে নতুন করে কোন পদে কাউকে আনা হবে না এবং ৩টি সভায় উপস্থিত না হলে তার পদ বাতিল হবে।
এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির নতুন কমিটিকে সকলের সহযোগিতা কামনা এবং সংগঠনের সাবেক সভাপতি প্রয়াত পরাণ কৃষ্ণ সাহার স্মরণে আসন্ন ফুটবল টুর্নামেন্ট সফল করতে আহ্বান করেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.