• রবি. জুলাই ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বরিশাল বিভাগ, বরিশাল জেলা ও বরিশাল বিভাগীয় যুব সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেপ্টে. 3, 2018

বরিশাল বিভাগ সমিতি ইটালী, বরিশাল জেলা সমিতি ইটালী ও বরিশাল বিভাগীয় যুব সমিতি ইটালীর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়‌েছ‌ে।


রোমের সুন্দরবন রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি কামরুল আহসান মিন্টু ও পরিচালনা করেন বরিশাল জেলা সমিতির সভাপতি ফিরোজ খান।


প্রধান অতিথি বরিশাল বিভাগ সমিতির প্রধান উপদেষ্টা লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতির সম্মানিত সদস্য আতিয়ার রাসুল কিটন, সিনিয়র সহ সভাপতি মুজিবুর সিকদার, সহ সভাপতি আল আমিন ভুঁইয়া, ওয়াহিদুজ্জামান সবুজ, সহ সাধারন সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য নাজমুল আহসান, বরিশাল জেলা সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন, বরিশাল বিভাগীয় যুব সমিতির সভাপতি নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান, সিনিয়র সহ সভাপতি মোঃ ইব্রাহিম, সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ অনেকে।

প্রধান অতিথি বরিশাল বিভাগ সমিতির প্রধান উপদেষ্টা লুৎফর রহমান বলেন” প্রবাসে এই আঞ্চলিক ও সামাজিক সংগঠন গুলো তৈরিই হয় শুধুমাত্র এই কমিউনিটির সেবা প্রদানের লক্ষে। কিন্তু বর্তমান সময়ে লক্ষণীয় একটি বিষয় তা হলো গঠন তন্ত্র অনুযায়ী সংগঠন গুলো চলছে না যার ফলে সৃষ্টি হচ্ছে সামাজিক বিভাজন গুলো।”

তিনি আরো বলেন” গঠন তন্ত্র অনুযায়ী সৃষ্টি এই বরিশাল বিভাগ সমিতি, জেলা সমিতি এবং বরিশাল বিভাগীয়যুব সমিতি রোমে অবস্থান রত বাংলাদেশিদের জন্য কাজ করবে।”

সভাপতি কামরুল আহসান মিন্টু পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং বলেন” এই সমিতি শুধু মাত্র বনভোজন ও দুই একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং ইমিগ্রেশন সংশ্লিষ্ট জটিলতা, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্ষুদ্র ঋণ সেই সঙ্গে আগামী প্রজন্মের জন্য বিশেষ কিছু পদক্ষেপ যা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে জানাবে।”

সংবাদ কমীদের সহায়তা চ‌েয়ে বল‌েন,  সুস্থধারার সমাজ গঠন‌ে আপনাদ‌ের ভূম‌িকা অপর‌িসীম, আমরা চাই মূলধারার সাংবাদ‌িকদ‌ের সাথে কাজ কর‌ে সমাজক‌ে এগিয়ে ন‌িতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.