• রবি. জুলাই ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফিরেনস বিএনপির আয়োজনে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী

সেপ্টে. 2, 2018

বহুুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে এবং দলীয় প্রধান বেগম খা‌লেদান জিয়ার কারামুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করার অ‌ঙ্গিকা‌রে বি‌শেষ আলোচনা সভার আ‌য়োজন ক‌রে‌ছে জাতীয়তাবাদী দল ইতালীর ফিরেনস শাখা।

সংগঠ‌নের সভাপ‌তি জাহাংগীর আলম ভূঁইয়া সাগর এর সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক গাজী মনির আহমেদের ও সহ সভাপতি সাইফুল করিম বাবরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ফিরেনস বিএনপির প্রধান উপদেষ্টা ওমর শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী বিএনপির সদস্য সগীর আহমদ ও শরীফ চোধুরী, উপদেষ্টা মনির হোসাইন, হাফেজ হান্নান ।

এসময় আরও বক্তব্য রাখেন সি‌নিয়র সহ সভাপতি হাবীবুর রহমান জিয়া, সহ সভাপতি সারদুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান শফিক, যুগ্ন সম্পাদক জাফিক মোল্লা, বিএনপি নেতা রাসেল সহ আরো অনেকে।

পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর পরই মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশে গনতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন পুরুষ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মুনাজাত করা হয়।
বক্তারা ব‌লেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১লা সেপ্টেম্বর বিএনপি গঠন করে বহু দলীয় গনতন্ত্রের প্রবর্তন করে, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.