• সোম. জুলাই ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ আহত ৭০

আগস্ট 6, 2018

ইতালির বোলোনা শহরের বিমান বন্দরের কাছের হাইওয়েতে সোমবার এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলেই একজন মারা গিয়েছেন।

আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে, নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর।

বিস্ফোরণের তীব্রতায় হাইওয়েতে থাকা একটি ব্রিজের একাংশ ভেঙে গিয়েছে। ইতালির সংবাদ সংস্থা আনসা (ANSA) জানাচ্ছে, একটি তেলবাহী ট্যাংকার থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই ট্রাকটিতে পেট্রোলিয়াম গ্যাস জাতীয় দাহ্য পদার্থ ছিল। দুর্ঘটনার জেরে, ওই দাহ্য পদার্থে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে আশে-পাশের বাড়ি ঘরের জানালার কাঁচ ভেঙ্গে যায়। এবং ভূকম্পন অনুভূত হয়।একটি সেতুর উপর দুটি ট্যাংকার-ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।বিস্ফোরণে সেতুর কিছু অংশ ধসে সেটির নিচে একটি কারপার্কে আগুন ছড়িয়ে পড়ে। কারপার্কে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে সেগুলো বিস্ফোরিত হয়।

ইতালির অগ্নিপ্রতিরোধ দপ্তর ট্যুইট করে জানিয়েছে, ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ঘটাস্থলে রয়েছে ইমার্জেন্সি স্কোয়াডও।

সূত্রঃ কালের কন্ঠ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.