• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে মে দিবসে প্রবাসীদের মিলন মেলা ও কাবাব পার্টি

মে 4, 2018

রোম, ইতালী থেকেঃ রোমের তুসকোলনায় মহান মে দিবসে রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা মিলন মেলায় মিলিত হয়। রোমের তুসকোলনা সমাজ কল্যান সমিতির আয়োজনে তুসকোলনা ভাবীদের সহযোগীতায় বৈশাখী পূনঃ মিলন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। তুসকোলনা সমাজ কল্যান সমিতির সভাপতি জাহিদ হাসান খোকনের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা, ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল ও বৃহত্তর কুমিল্লা সমিতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রধানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা, দিদারুল আবেদীন, সম্মানিত সদস্য জহিরুল ইসলাম, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি জাহাঙ্গীর ফরাজি, বৃহত্তর কুমিল্লা সমিতি ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, বরিশাল বিভাগ সমিতির সাধারন সম্পাদক এম এ রব মিন্টু, তুসকোলনা সমাজ কল্যান সমিতির সাধারন সম্পাদক শাহজাহান পাটয়ারী।
সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ সভাপতি,
মোহাম্মদ শাহিন, মোনাফ মিয়া, আবুল বাশার,
চপল হালদার, আব্দুস ছাত্বার, ভাবিদের পক্ষে
নবজাগরণ নারী কল্যাণ সমিতির সভানেত্রী সানজিদা ইসলাম, সাধারণ সম্পাদিকা
লিপি আক্তার, নয়না আহাম্মেদ,সেলিনা জিয়া
সহ আরো অনেকে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার আয়োজকদের ব্যাপক প্রসংশা করে বলেন তুসকোলনা বাসী প্রমান করলেন তারা ভাল কিছু উপহার দিতে জানে।

অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেন জাদুর ভান্ডার শাহেন শাহ। এ ছাড়া সঙ্গীত পরিবেশ করেন রোমের জনপ্রিয় সঙ্গিত শিল্পি তাহেরুল ইসলাম। রুপকথার মনোমুগ্ধকর নৃত্য ছিল দেখার মত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.