
দেশরত্ন শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে ধামরাই উপজেলা ছাত্রলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ১৬ টি ইউনিয়নের বিভিন্ন স্কুলে ৭৩ টি করে মোট ৯৬৫ টি গাছ রোপণ করে।
ধামরাই উপজেলার আগামী দিনের ভবিষ্যৎ যুবলীগ নেতা শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাকারিয়া দিপুর উদ্যোগে উপজেলা ছাত্রলীগের সহায়তায় এই কর্মসূচী পালিত হয়।
এই বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আউয়াল (রুবেল), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন উজ্জল, তুষার আহমেদ শান্ত, রবিন খান রিজভী, হৃদয় হোসেন, সুমন চৌধুরী, নওশাদ আহমেদ শুভ প্রমুখ।
