• শুক্র. এপ্রিল ১৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার

এপ্রিল 15, 2026


মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক মোল্লা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতের দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে সালথা থানা পুলিশ। এ সময় নিজ এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বুধবার (১৫ এপ্রিল) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত তারেক মোল্লা নকুলহাটি গ্রামের আইয়ুব মোল্লার ছেলে। তিনি সালথা থানায় দায়ের করা একটি আলোচিত মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারেক মোল্লা একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

১৫ এপ্রিল ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments