• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০১৯” নিয়ে ভেনিস বাংলা স্কুলে এক মতবিনিময় সভা

মার্চ 23, 2019

জাকির হোসেন সুমন : ইতালির ভেনিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইতালি বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড-২০১৯ । ১৪ এপ্রিলের বর্ণাঢ্য এই অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন দেশে থেকে বাংলাদেশী কমিউনিটির লোকজন মিলিত হচ্ছেন ভেনিসে। এরই ধারাবাহিকতায় বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০১৯” নিয়ে ভেনিস বাংলা স্কুলে এক মতবিনিময় সভা অনুস্ঠিত হয়। ভেনিস বাংলা স্কুলে অভিভাবক ও স্কুল কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়, ব্রিটেন সহ ইউরোপের পাঠক নন্দিত ও জনপ্রিয় পত্রিকা বাংলা কাগজ আগামী ১৪ এপ্রিল ইতালির ভেনিসে একটি স্থানীয় হোটেলে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০১৯ এর আয়োজন করতে যাচ্ছে। ইংলেন্ড থেকে দু’শ জন ভি আই পি অতিথি ও ইউরোপের নানা দেশ থেকে আরো অনেক অতিথি ও অনুষ্ঠানের নানা আয়োজনে পার্টিসিপেট করবেন। বিভিন্ন বিষয়ের উপর প্রবাসে কৃতিত্ব রাখা প্রবাসী দের এ এওয়ার্ড প্রদান করা হবে ইতালি প্রবাসী বাংলাদেশি নাগরিকদের।

মতবিনিময় ও আলোচনায় সভায় উপস্থিত ছিলেন বাংলা কাগজের ভেনিস প্রতিনিধি মোহাম্মাদ উল্লাহ সোহেল, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, সহ সভাপতি উদ্দিন আক্তার, সদস্য হান্নান মিয়া, শিক্ষা সম্পাদিকা নাসরিন আক্তার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পান্না, অর্থ সম্পাদক পলস্ আশিক।

মহিলা সম্পাদিকা শোহেলা আক্তার বিপ্লবী
সহ মহিলা সম্পাদিকা সুরাইয়া আক্তার, সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানা, শিক্ষিকা রিমা বড়ুয়া, দিলরুবা জামান প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন সুমন, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম সহ আরো অনেকে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments