জাকির হোসেন সুমন : ইতালীর ভেনিসে সরকারী ভাবে আশা পাঠ্য বই দূতাবাসের মাধ্যমে ইতালীর বিভিন্ন বাংলা স্কুলে শিক্ষার্থী দের মাঝে বিতরন শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় ইতালীর মেসএে তে ভিয়া আলেয়ারদি তে অবস্থিত ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে ১ম শ্রেনী হডে ৫ম শ্রেনীর শিক্ষার্থী দের মাঝে পাঠ্যবই বিতরন করেন ভেনিস বাংলা স্কুলের শিক্ষা বিষয়ক প্রধান উপদেষ্টা মজিবুর রহমান সরকার । সে সময় মজিবুর রহমান সরকার ছোট ছোট শিক্ষার্থী দের বলেন, প্রবাসে বসবাস করলেও নিজ মাতৃভাষা শিক্ষার কোন বিকল্প নাই। নিজ ভাষায় পরাশোনা করে শিক্ষীত হতে সকলকে আহবান জানান তিনি। তিমি আরো বলেন, অভিভাবকরা যদি বাচ্চাদের বাসায় বাংলা শিক্ষা ও দেশীয় সাংস্কৃিতি দেন তাহলে কোমলমতি শিশুরা প্রবাসে বাংলাদেশকে তুলে ধরতে পারবে ইতালীয়ানদের কাছে। সে সময় শিক্ষা বিষয়ক প্রধান উপদেষ্টা মজিবুর রহমান সরকারের কাছে দাবীর প্রেক্ষিতে তিনি স্কুল কক্ষের জন্য একটি এসি বরাদ্দের ঘোষনা দেন।
পাঠ্য বই বিতরন অনুষ্ঠানে উপস্হিত থেকে অভিভাবক ও ছাএ ছাএী দের উদ্দ্যেশে বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, ভেনিস বাংলা স্কুলের শিক্ষা উপদেষ্টা তাজুল ইসলাম, মোঃ আলম, হোসেন সোলেমান, জিল্লুর রহমান পাঠান, সদস্য হান্নান মিয়া, নাসির উদ্দিন পান্না, কাজী মাহফুজ রানা, রিয়াজ, নূর আলম, শিক্ষীকা নাছরিন আক্তার, দিলরুবা জামান, মেহেরুন নেসা, সুরাইয়া আক্তার প্রমুখ।
