• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সেপ্টে. 1, 2021


রাজিউল হাসান পলাশ (ধামরাই): ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তমিজ উদ্দিন বলেন, বীরমুক্তিযোদ্ধাদের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমরা আতঙ্কিত থাকি। কোন সভা সমাবেশ করতে পারি না। মামলা হামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি হতে হচ্ছে। যারা বিএনপি করে না তাদের অনেককে নেতা বানানো হয়েছে। যারা রাজপথে থাকবে তারাই বিএনপির পদ পাবে। আমরা বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নীতিতে বিশ্বাসী। আগামী দিনে ভোটের আগেই ভোট শেষ সেই সুযোগ আর থাকবে না। বিএনপি করার কারনে অনেক নেতাকর্মীর চাকরি চলে গেছে। সাধারণ জনগণ বিএনপিকে ভালোবাসে।

পুলিশ মারবে সেই মার খেয়েও আন্দোলন করতে হবে। আগামী দিনে আপনাদের রাজপথে পাবো এটাই আশা করছি। একা কখনো নেতা হওয়া যায় না,তার পাশে কর্মী থাকতে হবে, জনগণ থাকতে হবে। আন্দোলন ছাড়া কখনো গনতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়।

এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা হাবিবুর রহমান তুলা, শামসুর রহমান, হাবিবুর রহমান, মনিরুল ইসলাম লাভু, আতিকুর রহমান আতিক, সাবেক চেয়ারম্যান সোনা মুদ্দিন, যুবদল নেতা মারুফ সিকদারসহ জেলা উপজেলার পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা বিএনপির সদস্য আতিকুজ্জামান স্বপন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments